মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক
সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

নুরুল ইসলামের মৃত্যুর কারণ এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।