হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার(৭ আগষ্ট) রাতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ -এর সমর্থনে এক নির্বাচনী মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন  এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান, তরুণ সমাজ,যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষ ইউনিয়ন ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ ৪নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন “আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে ঋণী করেছে।

‎আপনারা যদি আমাকে খেদমত করার সুযোগ দেন,তাহলে সকলের সাথে পরামর্শ করে,ইউনিয়নবাসী কে সাথে নিয়ে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নকে একটি আধুনক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

‎তিনি আরো বলেন, ৪নং ওয়ার্ডসহ সকল ওয়ার্ডের রাস্তাঘাট ও সামাজিক উন্নয়নে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

‎আলোচনা সভা শেষে সমাজ, দেশ ও দশের কল্যাণ কামনা এবং আসন্ন নির্বাচনে আব্দুল আহাদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১০

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১১

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১২

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৩

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৪

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৫

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৭

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৮

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।