সবুজ প্রান্ত অনলাইন
৯ জুলাই ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

ফাইল ছবি :

ভারতের মেঘালয় থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেটের প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। কয়েকটি পয়েন্টে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও তীব্র হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা জারি করেছে।

‎স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ ও বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলার প্রতিটি উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে। পাহাড় ও টিলা ধসের ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন দেখা দিলেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

‎গতকাল বুধবার (৮ জুলাই) বিকেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, আগামী তিন থেকে চার দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সীমান্ত বেয়ে পাহাড়ি ঢলের পানি সিলেটের নদ-নদীতে প্রবেশ করে পানির উচ্চতা আরও বাড়িয়ে দিতে পারে, যার প্রভাবে সীমান্তবর্তী কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

‎পাউবোর তথ্যমতে, বর্তমানে অধিকাংশ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও অমলশিদ ও কানাইঘাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হলো, উজানের পানি দ্রুত মেঘনা অববাহিকা হয়ে নেমে যাওয়ায় এই সম্ভাব্য বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো লক্ষণ নেই। উদ্ভূত পরিস্থিতিতে নিম্নাঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং আগামী দুই-তিন দিনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‎সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন,‘আগামী ৭২ ঘণ্টা সিলেট বিভাগজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।’

‎এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার জানান, সরকারি হিসাবে ঝুঁকিপূর্ণ টিলার সংখ্যা ১৬০টি উল্লেখ করা হলেও বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩৮৬টি পরিবার চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব টিলায় বসবাস করছে।

‎তিনি বলেন,‎‘২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিলেটে টিলা ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। শুধু অতিবৃষ্টি নয়, নির্বিচারে টিলা কাটার কারণেই ধসের ঝুঁকি বহুগুণ বেড়েছে। ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসন এবং টিলা কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

‎পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন,‘আগামী তিন থেকে চার দিন মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি ঢল নেমে কিছু এলাকায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে উজানের পানি দ্রুত নেমে যাওয়ায় পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।’

‎বন্যা মোকাবিলায় নগর কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন,‘সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। বৃষ্টির মধ্যেও পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ করছেন। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। নিচু এলাকায় পানি উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।’

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন,জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং চলছে। প্রয়োজন হলে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।

‎তিনি আরও জানান,‎‘জেলায় ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি সব উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে এবং মাঠ প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।