সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ‘সবুজ বিপনী’ নামের হোটেলটি সিলগালা করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে কোতোয়ালি থানাধীন বন্দর এলাকার হোটেলটির তৃতীয় তলায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নন-এফআইআর মামলা নং-২২৯৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬ নথিভুক্ত করা হয়েছে। সিলেট মহানগরী আইন, ২০০৯-এর ৭৭ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়।



