মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, ফোনে টাকা দাবি


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, ফোনে টাকা দাবি

মৌলভীবাজারের বড়লেখায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে সাধারণ মানুষের কাছে ফোন করে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা ভূমি অফিস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বড়লেখা উপজেলা ভূমি অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি)-এর একমাত্র দাপ্তরিক মোবাইল নম্বর ০১৭৩০৩৩১০৮৩। এ নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে ফোন করে টাকা দাবি করা হলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের ফোন বা প্রতারণার চেষ্টার শিকার হলে দ্রুত উপজেলা ভূমি অফিস অথবা নিকটস্থ থানায় বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে অপরিচিত নম্বর থেকে আসা ফোনে প্রলুব্ধ হয়ে টাকা পাঠানো থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে উপজেলা ভূমি অফিস।