মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাছবাড়ীতে সুরমা সাংস্কৃতিক সংসদের মিলনমেলা ও শিল্পী সমাবেশ


গাছবাড়ীতে সুরমা সাংস্কৃতিক সংসদের মিলনমেলা ও শিল্পী সমাবেশ

সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের অংশগ্রহণে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে সুরমা সাংস্কৃতিক সংসদের মিলনমেলা ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

সম্প্রতি গাছবাড়ী বাজারের আল বাইক রেস্টুরেন্টের হলরুমে সুরমা সাংস্কৃতিক সংসদ, সিলেটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুরমার পরিচালক মুস্তায়ীনুর রহমান মাওদুদের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং অফিস সম্পাদক শিল্পী শরিফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান আহবাব হোসেন মুরাদ।

প্রধান আলোচক ছিলেন সুরমার নির্বাহী পরিচালক নাজির আহমেদ আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক ও দেশের অন্যতম উদীয়মান গীতিকার শাহজাহান শাহেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সুরমার সাবেক শিশুকিশোর সম্পাদক শিল্পী রেজওয়ানুল করিম, সাবেক জনপ্রিয় অভিনেতা ইসহাক আহমেদসহ সংগঠনটির সাবেক ও বর্তমান দায়িত্বশীল, শিল্পী, অভিনেতা এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের এই মিলনমেলায় পুরোনো দিনের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত কথোপকথন ও হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। দীর্ঘদিনের সহকর্মীদের একসঙ্গে পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠান শেষে সুরমা সাংস্কৃতিক সংসদকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর সাংস্কৃতিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।