জকিগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ফ্লাড সেন্টার (বন্যা আশ্রয়কেন্দ্র) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশাররফ হোসেন, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মুর্তুজা চৌধুরী টিপু, জেলা যুব মজলিস নেতা খাইরুল ইসলাম, সমাজসেবী মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী ও সমাজসেবী জুবায়ের আহমদ, ছমরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতী আবুল হাসান বলেন, ফ্লাড সেন্টারটির নির্মাণকাজ শেষ হলে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বারঠাকুরী ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সুবিধা পাবেন। দুর্যোগকালীন সময়ের বাইরে ভবনটি রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত হবে।

তিনি বলেন, সরকারের দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত তদারকি এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১০

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১১

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১২

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৩

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৫

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৬

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৮

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৯

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।