সবুজ প্রান্ত প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

মাজার-কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও প্রশাসনিক রদবদলের পর অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসলাঈল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

‎সিলেটের জেলা প্রশাসক পদে স্থায়ীভাবে স্থলাভিষিক্ত হওয়া মু. রেজা হাসান বিসিএস ২৯ ব্যাচের একজন কর্মকর্তা। নতুন এই দায়িত্ব পাওয়ার আগে তিনি কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। একই প্রজ্ঞাপনে কুমিল্লার শূন্য পদের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে নিয়োগ দেওয়া হলেও সিলেটের পাঠকদের মূল নজর এখন নতুন ডিসির যোগদানের দিকেই।

‎এর আগে গত ২১ জুন সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দীর্ঘ ৭০০ বছরের ঐতিহ্যবাহী প্রথা ও সংস্কার ভেঙে জেলা প্রশাসনের হস্তক্ষেপের ঘটনাটি ঘটে। এই পদক্ষেপকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে ঠিক তার পরদিনই মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয় সরকার। আদেশ পাওয়ার পর গত ২২ জুন তিনি তাঁর দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছাড়েন।

‎সদ‍্য বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করলেও এখন পর্যন্ত তাঁকে নতুন কোনো সরকারি পদে দায়িত্ব দেওয়ার খবর পাওয়া যায়নি। তাঁর আকস্মিক বিদায়ের পর থেকে জেলা প্রশাসনের শীর্ষ পদটি শূন্য থাকায় অন্তর্বর্তীকালীন সময়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন পিংকি সাহা। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে মু. রেজা হাসান স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ায় সিলেটের জেলা প্রশাসনের এই অন্তর্বর্তীকালীন পর্বের অবসান ঘটল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।