মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকারি ও সামাজিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা সফরে আসছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সরকারি সফরসূচির মাধ্যমে মন্ত্রীর এই কর্মসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে সিলেটে পৌঁছানোর পর মন্ত্রী তাঁর নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন। সফরের শুরুতে সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজে স্থানীয় ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

একই দিন বেলা সাড়ে ১১টায় সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধন করবেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং সেখানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন। সর্বশেষ দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন।