সবুজ প্রান্ত প্রতিবেদক
১০ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

নদীভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে যখন পুরো গ্রাম নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল, তখন আকস্মিক সেই পরিস্থিতির মধ্যে ঘরেই রয়ে গিয়েছিলেন বৃদ্ধ মো. আশরফ মিয়া। পরিবারের অন্য সদস্যরা তাড়াহুড়ো করে বাড়ি ছাড়লেও ভেতরে আটকা পড়েন তিনি। রাতভর বন্যার পানি বাড়ায় ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি। আজ (১০ জুলাই)  শুক্রবার সকালে পানি কিছুটা কমলে স্বজনরা বাড়ি ফিরে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আশরফ মিয়া ওই এলাকার তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার বাবা।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আকুয়া গ্রামে হঠাৎ নদীভাঙন ও পানি বাড়ার খবর ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভাঙনের মুখে পড়তে পারে এই আশঙ্কায় আশরফ মিয়ার পরিবারের সদস্যরা দ্রুত মালামাল ও সন্তানদের নিয়ে ঘর ছাড়েন। ওই হুড়োহুড়ির মধ্যে বৃদ্ধ আশরফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান। পরবর্তী সময়ে রাতের দিকে এলাকায় বন্যার পানি দ্রুত বাড়তে শুরু করে। একপর্যায়ে ঘরের ভেতর পানি ঢুকে পড়লে তিনি আর বের হতে পারেননি।

আজ সকালে স্বজনরা বাড়িতে ফিরে ঘরের ভিতরে বন্যার পানিতে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকস্মিক বন্যায় ঘরে পানি উঠে যাওয়ায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।