নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আনন্দ, সম্প্রীতি, কর্মপ্রেরণা ও সাফল্যের স্বীকৃতির মধ্য দিয়ে শুক্রবার (৩ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ-২০২৬। দিনব্যাপী এ আয়োজনে ভ্রমণের পাশাপাশি অনুষ্ঠিত হয় কর্মীদের বার্ষিক মূল্যায়ন, ইনক্রিমেন্ট ঘোষণা, আগামী বছরের কর্মপরিকল্পনা ও অঙ্গীকার গ্রহণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শতদল পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে তিনটি গাড়িযোগে জকিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। ভ্রমণকালে অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মিনি চিড়িয়াখানা, বিজিবি পরিচালিত ১৯৭১ সালের বধ্যভূমি, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, রাবার বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। জুমার নামাজ আদায় করা হয় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী কাছারী জামে মসজিদে।

দুপুরের খাবারের পর মনোরম রাবার বাগানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শতদল সংস্থার সভাপতি তুতিউর রহমানের সভাপতিত্বে এবং যুব সংগঠক নজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতদল এন্টারপ্রাইজের পরিচালক এম. মহিউদ্দিন ডালিম।

সম্মানিত অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জকিগঞ্জ উপশাখার ব্যবস্থাপক হাসান আহমদ বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসায় সফলতা অর্জনের জন্য সততা, আমানতদারি ও নৈতিকতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করলে সফলতা অবশ্যই ধরা দেয়। একজন কর্মীর উন্নতির সঙ্গে প্রতিষ্ঠানের উন্নতিও ওতপ্রোতভাবে জড়িত।”

বিশেষ অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ বলেন, “একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার দক্ষ, সৎ ও পরিশ্রমী কর্মীরা। শতদল এন্টারপ্রাইজের আজকের অবস্থানের পেছনে কর্মীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার অবদান রয়েছে। ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায়, প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “ব্যবসার মূল ভিত্তি হলো সততা, আস্থা ও গ্রাহকসেবা। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত সাফল্যই একটি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিয়ে যায়। আজকের এই মিলনমেলা থেকে সবাই নতুন প্রত্যয় নিয়ে কর্মস্থলে ফিরবেন এবং আগামী বছর শতদল এন্টারপ্রাইজ আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।”

অলটাইম গ্রুপের পরিবেশক হাসান আহমদসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্যে শতদল এন্টারপ্রাইজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে তুতিউর রহমান বলেন, “শতদল শুধু একটি নাম নয়, এটি একটি আবেগের নাম। প্রায় ৪৫ বছর আগে জকিগঞ্জে সমাজসেবা ও আর্থ-সামাজিক উন্নয়নের মহান লক্ষ্য নিয়ে শতদল সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শতদল সংস্থার প্রতি ভালোবাসা, আদর্শ ও ঐতিহ্যকে ধারণ করেই ‘শতদল এন্টারপ্রাইজ’ পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সফলতা নয়, বরং দক্ষ, সৎ ও মানবিক কর্মীবাহিনী গড়ে তোলা এবং শতদল পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করা।”

তিনি আগামী বছর আরও আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে সেলসে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আব্দুল করিম খান, সুহেল আহমদ রাজু, মাহিন আহমদ, মান্না আহমদ ও মামুন আহমদকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আনন্দভ্রমণে অংশগ্রহণকারী প্রত্যেককে স্মারক হিসেবে টি-শার্ট ও সিরামিক মগ উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বে আধ্যাত্মিক ও আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আলী হায়দার ও সাগর দাসের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত সবাই মুগ্ধ হন। তাঁদের সুরের মূর্ছনায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

দিনব্যাপী ভ্রমণ, আলোচনা, কর্মীদের মূল্যায়ন, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ-২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।