সিলেট মহানগরীতে ছিনতাইকারী ও চাঁদাবাজদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই অপরাধীদের ধরিয়ে দিতে বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
পুলিশ জানায়, মহানগরী এলাকায় পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধ দমনে জনসাধারণকে সম্পৃক্ত ও উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নাগরিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে তাকে পুরস্কৃত করা হবে।
তথ্য প্রদানের জন্য তিনটি মাধ্যম ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। নাগরিকেরা GenieA App, SMP হটলাইন (০১৩৩৯৯১১৭৪২) এবং এডিসি (মিডিয়া ও আইসিটি) ০১৩২০০৬৭০৩৮ নম্বরে তথ্য দিতে পারবেন।
কানাইঘাটের সড়কের বাজারে এক রাতেই চার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ১৮ নভেম্বর ২০২৬ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, “আপনার একটি তথ্যই পারে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন।”


