সবুজ প্রান্ত
৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎সিলেটে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট নগরের কোতোয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৫ এপ্রিল) রাত পৌনে তিনটার দিকে বন্দরবাজারের মহাজনপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মহাজনপট্টি এলাকায় অভিযান চালায়। অভিযানে গত বছরের ২ ফেব্রুয়ারি দায়ের করা একটি নাশকতার মামলায় (বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধি) সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও গ্রামের হাফিজুর রহমান (৩৩) এবং মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের শাহীন আলী (৩৭)। শাহীন বর্তমানে সিলেট নগরের শাহপরাণ থানার সোনারপাড়া এলাকায় বসবাস করছেন।


‎পুলিশের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা রয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃত শাহীন আলীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে মামলা রয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।