স্টাফ রিপোর্টার
৬ মার্চ ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ফেব্রুয়ারিতে সিলেটে প্রাণহানি ৩১, সারা দেশে চিত্র ভয়াবহ

ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে সারা দেশে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এসব দুর্ঘটনায় ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। শুক্রবার (০৬ মার্চ) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি তাদের মাসিক দুর্ঘটনা মনিটরিং প্রতিবেদন প্রকাশ করলে এই চিত্র উঠে আসে। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই তথ্য প্রস্তুত করেছে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল।

‎প্রকাশিত তথ্যানুযায়ী, কেবল সড়কপথেই ৪৪৮টি দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে সিলেট জেলায় ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬২ জন। এছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন এবং নৌপথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

‎মোট দুর্ঘটনার মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনা। এতে ১৬৭ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ১৩৭ জন। মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা, যা মোট নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ এবং আহতের ১১ দশমিক ৬০ শতাংশ।

‎বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত মাসে সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে বরিশাল বিভাগে, যেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

‎দুর্ঘটনার ধরণ অনুযায়ী, ৪২ দশমিক ৬৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। এছাড়া ২৭ শতাংশ দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন ফিডার রোডে। আঞ্চলিক মহাসড়কে ২৫ দশমিক ৪৪ শতাংশ এবং । একই সময়ে সারা দেশে ঢাকা মহানগরীতে ৩ দশমিক ৩৪ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক ৪৪ শতাংশ এবং রেলক্রসিং এলাকায় ১ দশমিক ১১ শতাংশ দুর্ঘটনা সংগঠিত হওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।