সবুজ প্রান্ত প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মোটরসাইকেলে তেল সংগ্রহে ৩ শর্ত বেঁধে দিল এসএমপি

‎সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে তিনটি নতুন শর্ত বাধ্যতামূলক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এখন থেকে এই শর্তগুলো পূরণ না করলে কোনো ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেল চালকেরা তেল সংগ্রহ করতে পারবেন না। আজ বুধবার (২৫ মার্চ) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে (স্মারক নং-সিটিএসবি/এসএমপি/১৫০৮) জানানো হয়, এখন থেকে মোটরসাইকেলের তেল সংগ্রহের ক্ষেত্রে নিম্নোক্ত তিনটি শর্ত বাধ্যতামূলকভাবে পরিপালন করতে হবে:

‎​১. তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

‎২. মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে।

‎৩. মোটরসাইকেল চালক ও আরোহী-উভয়েরই স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে।

‎​বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন এলাকার সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে এই শর্তসমূহ নিশ্চিত করে তেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। কোনো চালক বা আরোহী এই শর্তগুলো পালনে ব্যর্থ হলে তাকে তেল সরবরাহ না করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

‎​জনস্বার্থে জারি করা এই গণবিজ্ঞপ্তির নির্দেশনা অমান্যকারী এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।