গোয়াইনঘাট প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো চোখ রাঙানিতে উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না: গোয়াইনঘাটে আরিফুল হক

InShot 20260205 000228111 ezgif.com optiwebp
গোয়াইনঘাটে পথসভায় বক্তব্য রাখছেন সিলেট–৪ আসনের বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আল্লার সৃষ্টির অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারি নদীর মতো স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সবার নজর কাড়ে। দেশি-বিদেশী পর্যটরা আকৃষ্ট হয়ে বার বার আসে এমন পরিবেশ তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, হোটেল-মোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুন্দর -নিরাপদ পরিবেশ বজায় রাখা।

‎বুধবার (৪ফেব্রুয়ারী-২০২৬) গোয়াইনঘাট উপজেলার পর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

‎আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করব। আমরা সততা, সাহসিকতা দিয়ে এগিয়ে যাব। বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু কিংবা চোখ রাঙানিতে আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল চ্যালেঞ্জ- প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা স্বচ্ছতা, অগ্রগতির পথে এগিয়ে যাব।

‎এর পূর্বে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার শাখার সাথে মতবিনিময় ও দরবস্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

‎জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা হিলাল আহমদ, মাওলানা আবু হানিফ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম বাহার, মাওলানা ওলিউর রহমান, আজির রহমান, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, আব্দুল লতিফ, আব্দুল মনাফ, আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ মেম্বার, মাহমুদ আলী মেম্বার, আব্দুল বারি।

‎পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক মো: হানিফ, নেওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সভাপতি আমজদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১০

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১১

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৩

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৪

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৫

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৭

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।