
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে ১০ হাজার জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার এই বড় নিয়োগের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করার পরপরই পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকলেই আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
• বয়স: ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। (মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে)।
• বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে:
• উচ্চতা (পুরুষ): মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
• উচ্চতা (নারী): মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
• বুকের মাপ (পুরুষ): মেধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩৩ ইঞ্চি।
• দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ পুলিশের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের (http://police.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ধাপগুলো হলো:
• ওয়েবসাইট: প্রথমে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করতে হবে।
• ফরম পূরণ: ওয়েবসাইটে থাকা TRC (Trainee Recruit Constable) অপশনটি সিলেক্ট করে আবেদন ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
• ইউজার আইডি: ফরমটি সফলভাবে সাবমিট করার পর আবেদনকারী একটি নির্দিষ্ট User ID পাবেন।
আবেদন ফি ও সময়সীমা
আবেদন ফরম পূরণ করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS-এর মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪০ (চল্লিশ) টাকা জমা দিতে হবে।
• আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬, সকাল ১০.০০ টা।
• আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬, রাত ১১.৫৯ মিনিট।
পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ এর বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।