গোয়াইনঘাট প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়ী হলে এক বছরেই দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন: তোয়াকুলের পথসভায় আরিফুল হক ‎

InShot 20260126 233947351 ezgif.com optiwebp
InShot 20260126 233947351 ezgif.com optiwebp

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। সোমবার বিকেল ৫টায় ইউনিয়নের স্থানীয় তোয়াকুল বাজারের পুরাতন হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন। জনাকীর্ণ এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের প্রতি ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

‎আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে এলাকার অনুন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত ১৭ বছর এই আসনে উন্নয়নের কোনো ছিটেফোঁটা পড়েনি। এটি যেন অধিকারবঞ্চিত এক বিচ্ছিন্ন দ্বীপ। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, বিজয়ী হলে ইনশাআল্লাহ নির্বাচনের এক বছরের মধ্যেই এলাকার দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তন দেখতে পারবেন।”

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এই মেয়র বলেন, “আমি পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপির ভাইদের বলি গায়ের জোরে কারো ওপর মামলা, হামলা বা নির্যাতন করা যাবে না। অন্যায় করলে আমি আমার নিজের দলের কাউকেও ছাড় দেব না।” সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামস উদ্দিন আল-আজাদের সঞ্চালনায় এবং মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে এই পথসভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

‎তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এ সময় পুরো সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা তাদের বক্তব্যে দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১০

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১১

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১২

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৩

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৪

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৬

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৭

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

১৮

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

১৯

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।