স্টাফ রিপোর্টার
৪ জানুয়ারী ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি নয়, সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ‘জুলাইযোদ্ধা’ সুরভীকে ফাঁসানোর অভিযোগ

20260104 183904 ezgif.com optiwebp scaled
20260104 183904 ezgif.com optiwebp scaled

জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনার তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির ভুয়া মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। তাঁর দাবি, এক সাংবাদিকের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এবং সেই ঘটনার প্রতিবাদ করায় সুরভীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করিয়েছে একটি স্বার্থান্বেষী মহল। রোববার (৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব তথ্য জানান।



‎মঈনুল ইসলাম তাঁর পোস্টে উল্লেখ করেন, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি দেখিয়ে নিজেকে তাঁর ‘সন্তানতুল্য’ ও ঘনিষ্ঠ দাবি করতেন। এই পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করেন। একপর্যায়ে দুর্জয় সুরভীকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার করেন। সুরভী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফেসবুকে প্রতিবাদ জানালে বাদীর ব্যক্তিগত ইগোতে আঘাত লাগে। এর জের ধরে পরবর্তীতে গাজীপুরে একটি কর্মসূচিতে সুরভী ওই সাংবাদিককে দেখে ‘ভুয়া’ স্লোগান দিলে প্রতিহিংসা আরও বেড়ে যায়।




‎বৈষম্যবিরোধী এই নেতার ভাষ্যমতে, ওই সাংবাদিক সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির যে সংবাদটি প্রকাশ করিয়েছেন, তার কোনো ভিত্তি মামলার নথিতেও নেই। মঈনুল ইসলাম বলেন, “যেহেতু সুরভী গণহত্যাকারী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাই কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বর্তমান প্রশাসনের ভেতরে থাকা ‘আওয়ামী দোসররা’ তাঁকে গ্রেপ্তার করেছে। জুলাই বিপ্লবীদের গায়ে কোনো ফুলের টোকাও আমরা মেনে নেব না।”



‎উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গী থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী নাঈমুর রহমান দুর্জয় সাবেক ‘বাংলাদেশ প্রতিদিন’ ও বর্তমান ‘দৈনিক কালবেলা’র মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত। পুলিশের পক্ষ থেকে সুরভীর বিরুদ্ধে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হলেও আন্দোলনের নেতারা একে ‘মামলা বাণিজ্য’ ও ‘বিপ্লবীদের কণ্ঠরোধ’ করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। মঈনুল ইসলামসহ অন্যান্য সমন্বয়করা অবিলম্বে সুরভীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।