সবুজ প্রান্ত
১৩ জানুয়ারী ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে এসটিবি ফাউন্ডেশনের আক্বিদা ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

AddText 01 13 06.43.51 scaled
AddText 01 13 06.43.51 scaled

আক্বিদাগত সচেতনতা বৃদ্ধি ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ধারণা গড়ে তুলতে জকিগঞ্জে এসটিবি ফাউন্ডেশনের উদ্যোগে আক্বিদা ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এই কর্মশালার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান।

কর্মশালার সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেন। শুরুতে জোহরের নামাজ ও আপ্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশ প্রস্তুত করা হয়। ফাউন্ডেশনের মিডিয়া বিষযক সম্পাদক হাবিবুর রহমান জাব্বিরের পবিত্র কুরআনের তেলাওয়াত ও সাহিত্য সম্পাদক কন্ঠশিল্পী আহমদুল হকের নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয়।

স্বাগত বক্তব্য ও এসটিবি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সংক্ষিপ্ত অনুভূতি তুলে ধরেন মাওলানা মো. সাদিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা নজমুল হুদা খান। তিনি “আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি ও বর্তমানে আহলে হক কারা” বিষয়ে বিস্তারিত ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, সঠিক আক্বিদা ছাড়া আমল ও দ্বীনি চর্চা পূর্ণতা পায় না।

পরবর্তী অধিবেশনে গোলাপগঞ্জের হযরত শাহজালাল লতিফিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ইমরান হোসাইন “লা মাযহাবীর স্বরূপ উন্মোচন” বিষয়ে আলোচনা করেন। তিনি সমসাময়িক বিভ্রান্ত ধারা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আসরের নামাজের বিরতির পর মাওলানা মো. আব্বাস আহমদ মিরাসী “ঈদে মীলাদুন্নবী (সা.) পরিচিতি ও পর্যালোচনা” বিষয়ে বক্তব্য রাখেন। তিনি ঐতিহ্য, ইতিহাস ও শরিয়তসম্মত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি উপস্থাপন করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, ব্যবসায়ী নজরুল ইসলাম, বাবুল আহমদ, এসটিবি ফাউন্ডেশনের বিনিয়োগ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হালিম, স্টুডেন্ট বিষয়ক সম্পাদক মিলাদ আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেষে সভাপতির বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে আক্বিদা ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, সমাজে সঠিক দ্বীনি জ্ঞান ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।