শাহ্ মাশুক নাঈম
১০ জানুয়ারী ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর ‎

InShot 20260110 205337085 ezgif.com jpg to webp converter
InShot 20260110 205337085 ezgif.com jpg to webp converter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও জেলা বিএনপির নেতা মিজানুর রহমান চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

‎মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবিও সংযুক্ত করেন এবং সরাসরি ভোটারদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেন।

‎মিজানুর রহমান চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হয়।

‎এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। মিজানুরের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছিল এবং দলীয় প্রার্থীর জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।

‎ফেসবুক বার্তায় মিজানুর রহমান চৌধুরী বলেন, ভোটারদের ভালোবাসা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে গত ৯ জানুয়ারি গুলশানে বিএনপির কার্যালয়ে ডেকে তারেক রহমান দল ও দেশের বৃহত্তর স্বার্থে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। দলের শীর্ষ নেতৃত্বের অনুরোধ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

‎তিনি আরও বলেন, তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং কর্মী-সমর্থকদের ত্যাগ ও ভালোবাসার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

‎ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি তার রাজনৈতিক আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রেরণা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তারেক রহমানকে দলের অভিভাবক আখ্যা দেন।

‎শেষে তিনি তার এই সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারের সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।