জকিগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে চাকসু মামুনকে সমর্থন জানিয়ে জকিগঞ্জে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

AddText 01 31 05.15.40 scaled
AddText 01 31 05.15.40 scaled

সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বহিস্কৃত সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু) মামুনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জকিগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি।

শনিবার (৩১ জানুয়ারি) জকিগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতারা এ সমর্থনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জকিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, পৌর সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আজমল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুব সংহতির সাবেক জয়েন্ট সেক্রেটারি মরতুজা আহমদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দুই শতাধিক আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও সিলেট-৫ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এ পরিস্থিতিতে জকিগঞ্জ-কানাইঘাট এলাকার উন্নয়ন ও জনস্বার্থ বিবেচনায় জাতীয় পার্টির নেতারা ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (চাকসু) মামুনকে সমর্থনের সিদ্ধান্ত নেন।

নেতারা বলেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাবেক ছাত্রনেতা হিসেবে অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে চাকসু মামুন এ আসনের জন্য উপযুক্ত প্রার্থী। এখন থেকে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা ফুটবল প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলেও তারা জানান।

তারা আরও বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল প্রতীকের বিজয়কে আরও এগিয়ে নেবে বলে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর শাখার সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।