জকিগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

সিলেটের জকিগঞ্জ উপজেলার নিয়াগুল গ্রামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন আহতের বড় ভাই বিলাল উদ্দিন।

শুক্রবার (১৯ জুন) বিকালে মুন্সিবাজারে স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে তিনি বলেন, তার ভাই ইসমাইল আলী দীর্ঘদিন ধরে মুন্সিবাজারে কাঁচা মালের ব্যবসা করে আসছেন। তাদের অভিযোগ, একই গ্রামের শাহিন আহমদ ও রাজু আহমদসহ কয়েকজন যুবক মাদকাসক্ত এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত। তারা বিভিন্ন সময় লোকজনের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে বিলাল উদ্দিন দাবি করেন, গত ৯ জুন ব্যবসা শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে তার ভাইয়ের নিকট টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে মুন্সিবাজারে ফয়সল আহমদের ফার্মেসির সামনে সাহাব উদ্দিন, মাছুম আহমদ, রাজু আহমদ, দিলোয়ার হোসেন, শাহিন আহমদ ও বিলাল আহমদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে ইসমাইল আলীর মাথা ও মুখে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিলাল উদ্দিন অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তাদের কথিত মাদক সংশ্লিষ্ট কার্যকলাপ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের প্রেক্ষিতে জকিগঞ্জ থানা তদন্ত করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।