মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিলেটে নিজ বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
20251222 155117 ezgif.com jpg to webp converter scaled
20251222 155117 ezgif.com jpg to webp converter scaled

সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকায় নিজ বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত কলেজছাত্রীর তাহমিনা নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জেরিন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য নবী উদ্দিনের মেয়ে।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ বাসায় জেরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎ঘটনাস্থলে উপস্থিত এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

‎পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।