জকিগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মুসলিম চ্যারিটি ইউকের অর্থায়নে এসডিএসের সেলাই মেশিন বিতরণ

AddText 12 31 01.31.55 scaled
AddText 12 31 01.31.55 scaled

দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে জকিগঞ্জে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মুসলিম চ্যারিটি ইউকে’র অর্থায়নে পার্টনার্স ফর প্রসপারিটি প্রকল্পের আওতায় পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) কর্তৃক এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) জকিগঞ্জে এসডিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসডিএসের চেয়ারপার্সন অপূর্ব পালের সভাপতিত্বে এবং খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে কারিগরি উপকরণ বিতরণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন, যা তাদের পরিবার ও সমাজে অর্থনৈতিক নিরাপত্তা ও আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য মুসলিম চ্যারিটি ইউকে, এসডিএস ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।