সবুজ প্রান্ত
৫ নভেম্বর ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমিয়ত প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশগ্রহণের জোর দাবি

প্রার্থীদের সঙ্গে নির্বাচন উপকমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: 
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঘোষিত সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত প্রার্থীরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে জোরালো মত দেন এবং সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী। সভা পরিচালনা করেন নির্বাচন উপকমিটির সদস্যসচিব ও দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সভায় প্রার্থীরা বলেন, “জমিয়ত এককভাবে নির্বাচন করলে তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ড আরও বেগবান হবে, সাংগঠনিক ভিত্তি মজবুত হবে এবং জমিয়তের আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে।” তারা দৃঢ়তার সঙ্গে জানান, দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করলেই বিজয় অর্জন সম্ভব।
সভায় প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় খাস কমিটির নির্দেশনাকে সর্বান্তকরণে মেনে চলার প্রতিশ্রুতি দেন। সাম্প্রতিক সময়ে কিছু প্রার্থী ও নেতার পক্ষ থেকে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী বক্তব্যের প্রসঙ্গ উত্থাপন করে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, “দেশকে অস্থিতিশীল করার একটি মহল সক্রিয় রয়েছে। জাতীয় নির্বাচন দেশের স্থিতিশীলতার অন্যতম মাধ্যম। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা তালহা ইসলাম, মাওলানা লোকমান মাযহারী, মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, অ্যাডভোকেট মুহাম্মদ আলী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা নাজমুল হাসান বিননুরী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা উসমান গনী রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১০

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১২

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৩

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৫

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৬

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৭

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৮

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৯

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।