সবুজ প্রান্ত
৭ অক্টোবর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে কিনাই ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: বসতবাড়ি, জমি ও মসজিদ ঝুঁকিতে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নারাইনপুর (মাঝর টুল) এলাকায় কিনাই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি, বসতবাড়ি ও একটি মসজিদ ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি কিনাই ছড়ার বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করছেন। এতে ছড়ার তীরবর্তী জমির মাটি ক্ষয়ে যাচ্ছে, আর মসজিদ ও আশপাশের ঘরবাড়ি দেবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে নারাইনপুর গ্রামের সমর আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কেফাত উল্লাহ, লোকমান আহমদ ও কামাল আহমদ অবৈধভাবে বালু তুলছেন, যার ফলে তার ও প্রতিবেশীদের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের দাবি, গত ৫ অক্টোবর তিনটি মৌজার পক্ষ থেকে কিনাই ছড়া ৫ লাখ ২৫ হাজার টাকায় লিজ দেওয়া হয়েছে। তারা জানান, এই অর্থ মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজে ব্যয় করা হচ্ছে। তবে কিছু এলাকাবাসী অভিযোগ করেছেন, লিজের নামে অনিয়ম চলছে এবং প্রশাসনের অনুমতি ছাড়াই বালু তোলা হচ্ছে।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন বলেন, “ইসলাম উদ্দিন তার আপন ভাই-ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে বিরোধে রয়েছেন। অভিযোগে যাদের নাম আছে, তারা নিরপরাধ।” তিনি আরও জানান, “প্রতিবছর কিনাই ছড়া লিজ দিয়ে ওই টাকায় মসজিদ ও কবরস্থানের উন্নয়ন করা হয়।”

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “অভিযোগ পেয়েছি। তবে ব্যস্ততার কারণে এখনো ঘটনাস্থলে যাওয়া হয়নি।” কিনাই ছড়া লিজ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রতিক্রিয়া জানান, “তারা লিজ দেওয়ার কে?”

এলাকাবাসীর অভিযোগ, অভিযোগ দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় অবৈধ বালু উত্তোলন চলছে আগের মতোই। এতে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের পাশাপাশি জনজীবনে নেমে এসেছে আতঙ্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।