সবুজ প্রান্ত
১১ অক্টোবর ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: জেবুন নাহার সেলিম

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, “জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের সীমান্ত জনপদে কর্মহীনদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির পক্ষে জনমত গঠনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে।”

সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।

অ্যাডভোকেট সেলিম বলেন, “প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের আদর্শ ও কর্মধারা অনুসরণ করে আমি এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। তিনি ছিলেন পাথর শ্রমিকদের প্রকৃত অভিভাবক। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা তাঁর নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকব।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, আব্দুশ শুকুর, আলহাজ্ব ফখরুল ইসলাম, জাকারিয়া রব্বানী, হারুনুর রশিদ মেম্বার, আহমদ হুমায়ুন জামাল, মুমিনুল হক মুমিন, শরীফ উদ্দিন, শমছির আহমদ, কামাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান মেম্বার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভা শেষে অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ করেন। সভায় কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।