সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিএনপি নেতা নুরুজ্জামান জামানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুজ্জামান জামান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে জকিগঞ্জ উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। রতনগঞ্জ, জকিগঞ্জ বাজার,  থানাবাজার, বাবুবাজার, গজাজল, শরীফগঞ্জ, বারঠাকুরী, সোনাসার, ইউনিয়ন অফিস, কালীগঞ্জ, আটগ্রাম, সড়কের বাজার ও শাহগলী বাজারসহ নানা স্থানে সাধারণ মানুষের হাতে ৩১ দফা কর্মসূচির বিস্তারিত বিবরণসহ লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগকালে অধ্যাপক নুরুজ্জামান জামান স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জাতীয় ও স্থানীয় উন্নয়নের প্রেক্ষাপটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুস্তাক আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

গণসংযোগ কার্যক্রমে অংশ নেওয়া এলাকাবাসী অধ্যাপক নুরুজ্জামান জামানকে স্বাগত জানান এবং তার উদ্যোগের প্রতি সমর্থন প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১০

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১১

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১২

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৩

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৪

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৫

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৭

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৮

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৯

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।