সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে— সিলেটে বেসরকারি শিক্ষকদের ঘোষণা


স্টাফ রিপোর্ট 

শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও অপমানের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং শিক্ষকদের তিন দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সিলেটে বেসরকারি মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সিলেট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম। কুরআন তিলাওয়াত করেন সহকারী অধ্যাপক মাওলানা শাব্বির আহমদ এবং সঞ্চালনা করেন আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফি।

স্বাগত বক্তব্য দেন মোহাম্মদীয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মো. কুতবুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মাওলানা মো. আব্দুস শাকুর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফতেহপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা), মাওলানা শুয়াইবুর রহমান (অধ্যক্ষ, ভাদেশ্বর মডেল ফাযিল মাদ্রাসা), মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী (অধ্যক্ষ, মইয়ারচর ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা), মাওলানা আজিজ আহমদ (অধ্যক্ষ, হাউশা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা), মাওলানা শাহজাহান চৌধুরী (সুপার, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা), মাওলানা মারজানুর রহমান খান (প্রধান মুহাদ্দিস, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা), অধ্যক্ষ গোলাম রব্বানী (আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলা), জামাল উদ্দীন (প্রধান শিক্ষক, পাঠানটুলা দ্বিপাক্ষীক উচ্চ বিদ্যালয়) ও মো. আব্দুল বাছিত (প্রধান শিক্ষক, জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়) প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ তাদের ওপর অন্যায়ভাবে পুলিশি হামলা করা হয়েছে, যা নিন্দনীয় ও অমানবিক। তারা শিক্ষকদের ২০% বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা আরও ঘোষণা দেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চলবে।

সভায় সিলেট জেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন। শেষে সভাপতির দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।