সবুজ প্রান্ত
১১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের শ্রীপুর বাজারে পথসভা অনুষ্ঠিত


মুরাদ মিয়া, তাহিরপুর

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার।

বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “আমরা জনগণের দোরগোড়ায় তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছি। এই দফাগুলোর মাধ্যমে দেশের মৌলিক পরিবর্তন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ চালিয়ে যাব।”

পথসভায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং তাদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

এ সময় জাহাঙ্গীর আলম, আবুল হাসান রাসেল, যুবদল নেতা কবির আহমদসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।