সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাপে ভরা জরাজীর্ণ ক্লিনিক: ভয় ও বিপাকে স্বাস্থ্যসেবা বন্ধ

সবুজ প্রান্ত ডেস্ক

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলার একটি কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ঐ জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকের দরজায় তালা ঝুলছে। কারণ—ক্লিনিকের ভেতরে বিষধর সাপের উপদ্রব!

বুধবার বিকেলে ক্লিনিকের মেঝে ও বাথরুমে একসঙ্গে পাঁচটি জাত সাপ দেখা যায়। দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম চিৎকার করলে স্থানীয়রা এসে সাপগুলো মেরে ফেলেন।

পরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মারজিয়া খানম। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আতঙ্কিত কণ্ঠে তিনি বলেন,

“এর আগেও কয়েকবার সাপ দেখেছি। এবার একদম পায়ের কাছ দিয়ে গেছে! এখনো সাপ আছে ভেতরে। সাপ দূর না হলে এখানে বসা সম্ভব না—তাই ক্লিনিক বন্ধ রেখেছি।”

কিন্তু তাঁর এই কথার মধ্যেই হঠাৎ ক্লিনিকের ভেতর থেকে একটি কুচকুচে কালো সাপ বেরিয়ে আসে। ফোঁস ফোঁস শব্দে ফণা তোলে, স্থানীয়রা চিৎকার শুরু করলে সাপটি আবার দরজার নিচ দিয়ে ঢুকে যায়।

কাঁপতে কাঁপতে চোখের পানি মুছে মারজিয়া খানম বলেন,

“দেখলেন তো! কইছিলাম সাপ আছে!”

তিনি জানান, ১৪ বছর ধরে এমন ভয়ানক পরিবেশে গ্রামবাসীকে চিকিৎসা দিয়ে আসছেন।

এদিকে ক্লিনিক বন্ধ থাকায় স্থানীয়রা বিপাকে পড়েছেন। চিকিৎসা নিতে আসা বৃদ্ধা পারুল বেগম কষ্টভরা কণ্ঠে বলেন,

“জ্বর-কাশ আছে, একটু ওষুধ নিতে পারলাম না। ক্লিনিকটা বন্ধ থাকলে আমরা যামু কই?”

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবু বকর হাওলাদার জানান, প্রায় ২৫ বছর আগে ক্লিনিকটি নির্মাণ করা হলেও এরপর আর সংস্কার হয়নি। মেঝেতে অসংখ্য গর্ত, ছাদের প্লাস্টার খসে পড়ছে—এমনই করুণ অবস্থা।

“এই ক্লিনিকের ওপর আশপাশের ৫–৭ গ্রামের মানুষ নির্ভর করে। এটি বন্ধ থাকলে বড় বিপদে পড়ব আমরা।”

এ বিষয়ে ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ বলেন,

“জেলার ৯৩টি ক্লিনিকের বেশিরভাগই জরাজীর্ণ। সংস্কারের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি, তবে এখনো কোনো বরাদ্দ পাইনি।”

তিনি আরও জানান,

“শুধু এই ক্লিনিক নয়—আরও ১০–১২টি ক্লিনিকে সাপের আশ্রয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় সমস্যা সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।