সবুজ প্রান্ত
৫ মার্চ ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট দিয়েই শুরু হামজা চৌধুরীর বাংলাদেশ মিশন

বাংলাদেশ ফুটবলের নতুন আলোচিত নাম হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে দেশের হয়ে খেলার লক্ষ্যে ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রথমে একদিনের জন্য যাবেন নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জে, এরপর ১৮ মার্চ ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কিছুদিন ধরেই হামজার আগমন নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। ৪ মার্চ এক বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং জাতীয় দল কমিটির সদস্যদের উপস্থিতিতে তার আসার বিষয়টি নিশ্চিত করা হয়। হামজা তার স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়েই আসছেন, এবং তাদের জন্য বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে। এছাড়া, সিলেটে তার নিরাপত্তা ও অভ্যর্থনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ জাতীয় দল ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে। ইতোমধ্যে বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও হামজা ও ইতালিপ্রবাসী ফাহামেদুল ইসলাম পরে দলের সঙ্গে যুক্ত হবেন।

এদিকে, জাতীয় দল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল সৌদি আরবের তায়েফে রওনা হবে। সেখানে একাধিক প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সুদানের বিপক্ষে একটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে খেলোয়াড়রা দেশে ফিরবেন, এবং পরদিন ঢাকায় অনুশীলনে যোগ দেবেন হামজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১০

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১১

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১২

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৩

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৪

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৫

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৬

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৮

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।