সবুজ প্রান্ত
১৮ নভেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমিত–মোরসালিনকে নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ লাইভ

নিজস্ব প্রতিবেদক :
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নতুন ছকে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন, আর প্রথমবারের মতো বড় ম্যাচে সুযোগ পাচ্ছেন সমিত শোম। তবে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা।

দলের সবচেয়ে আলোচিত নাম এখনও হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে তাঁর জোড়া গোল সমর্থকদের আশাকে আরও উঁচুতে তুলেছে। জাতীয় দলের সপ্তম ম্যাচে আজ আবারও মধ্যমাঠে তাঁর দায়িত্ব থাকবে সবচেয়ে বেশি। ভারতের মাঠে প্রথম দেখায় গোলশূন্য ড্র করা বাংলাদেশ এবার ঘরের মাঠে আরও ভালো ফল চাইছে। সেই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছিল হামজার।

আজ বাংলাদেশের একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন মিতুল মারমা। রক্ষণভাগে খেলবেন তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। মাঝমাঠে থাকছেন সমিত শোম, হামজা চৌধুরী, সোহেল রানা ও মোরসালিন। আক্রমণভাগে দায়িত্ব সামলাবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আজ জয় তুলে নেওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১০

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১১

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১২

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৩

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৪

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৫

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৭

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৮

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৯

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।