সবুজ প্রান্ত
৩ অক্টোবর ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয় : ডাক্তার এএ তাওসীফ

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডাক্তার এএ তাওসীফ বলেছেন, ‘এ জাতি বৈষম্যের বিরুদ্ধে বার বার সংগ্রাম করেছে, কিন্ত কখনো এদেশে বৈষম্য দূর হয়নি। চব্বিশের গণ অভ্যুত্থানে জন মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল,বঞ্চনার চির অবসানের জন্য। এ আন্দোলনের মাধ্যমে জনগণ বৈষম্যের চির অবসান চেয়েছে। আজ যেসব বন্দোবস্তের কথা শুনতে পাচ্ছি,যত সংস্কারের কথা জানানো হচ্ছে, এসব বন্দোবস্ত ও সংস্কার জনগণকে বৈষম্য মুক্ত করার জন্য যথেষ্ট নয়। এজাতি সেদিন বৈষম্য মুক্ত হবে, যেদিন এদেশে খোলাফায়ে রাশেদার আদর্শের সরকার গঠিত হবে। এছাড়া এদেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়।’
তিনি আজ জকিগঞ্জ উপজেলা সদরের একটি মিলনায়তনে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা সভাপতি মাওলানা শায়খ আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুখ্য আলোচনা রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।
মাওলানা রুহুল আমীন সাদী তাঁর বক্তব্যে ইসলামী আদর্শের আলোকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা একটি জগদ্দল পাথর সরিয়ে নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। এ স্বাধীনতা বেহাত হতে দেয়া যাবেনা। সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে লক্ষপানে এগিয়ে যেতে হবে।

জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ ও উপজেলা সহ-সাধারণ সম্পাদক  মাওলানা আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে   ইসলামি ছাত্র মজলিস সিলেট পূর্বজেলার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান খান প্রমুখ।
সমাবেশ শেষে ভারতে মহানবী সা. এর অবমাননার প্রতিবাদে এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা সদরে এক গণ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।