সবুজ প্রান্ত
২১ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে লতিফি হ্যান্ডসের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত

সমাজের অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত অনন্য প্রতিষ্ঠান লতিফি হ্যান্ডস। এটি গৃহহীন মানুষের ঘর নির্মাণ, অন্ধ আতুরদের সাহায্য প্রদান, টিউবওয়েল স্থাপন, এতিমদের ভরণ পোষণ, এবং তাদের কর্মসংস্থানের যোগান দেওয়ার কাজ করে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের কাছে সেবা পৌঁছে দেয়। বিশেষত আগুন লেগে কারো বাড়ি পুড়ে গেলে ঘর নির্মাণ, বন্যায় কবলিত অসহায় মানুষের সেবায় পৌঁছে যায় লতিফি হ্যান্ডস। এরই ধারাবাহিকতায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালিতে আকস্মিক বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণসহ সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে এ সংস্থা।
ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় লতিফি হ্যান্ডসের টিম ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৯দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ২য় দফায় ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৬দিন ব্যাপী ক্যাম্প করে চাল, ডালসহ খাবার রান্নার বিবিধ উপকরণ বিতরণ করে এবং পাশাপাশি দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্প করে। গত ১৯ সেপ্টেম্বর থেকে আবার ৩য় দফায় পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে লতিফি হ্যান্ডস। সংস্থার জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর নেতৃত্বে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাওলানা গুফরান আহমদ চৌধুরী জানান, লতিফি হ্যান্ডস এর ব্যাবস্থাপনায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পে ফেনী জেলার ফেনী সদর ও সোনাগাজি উপজেলার আহমদপুর, আলমপুর, পূর্ব, পশ্চিম, মধ্যম সোনাপুর, রোহিতিয়া, শ্রীপুর গ্রামের ৩০০জন কৃষকদের মধ্যে সার, বীজ, কীটনাশক ও ১২টি পরিবারে সেলাই মেশিন এবং ১৫০টি পরিবারের মধ্যে তোষক, বালিশ, কম্বল, বিছানার চাদর, মশারী বিতরণ করা হয়েছে। অন্যদিকে নোয়াখালী জেলার সেনভাগ উপজেলায় ৫টি পরিবারে সেলাই মেশিন ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ১০টি পরিবারে সেলাই মেশিন এবং ১৫০টি পরিবারের মধ্যে তোষক, বালিশ, কম্বল, বিছানার চাদর, মশারী বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত এই তিনটি জেলায় ১০০টি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তিনি দেশ ও বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এবং করছেন সকলকে ধন্যবাদও জানান।
উল্লেখ্য, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী  ছাহেব কিবলাহ ফুলতলী (র.) তাঁর জীবদ্দশায় মানবসেবার যে ধারা চালু করেছিলেন লতিফি হ্যান্ডস তারই প্রাতিষ্ঠানিক রূপ। মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং নিরলসভাবে মানবসেবার দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।