সবুজ প্রান্ত
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেমুসামে মাজেদ আহমদ চঞ্চলের স্মরণসভা ও কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠিত

অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল একজন কর্মবীর ও গুণী মানুষ ছিলেন -ড. আশরাফুল আলম

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল আলম বলেছেন মানুষ ভালো কাজ করে আলোকিত হয় এবং সমাজকে আলোকিত করে। ভালো মানুষের অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরন করেন। অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল একজন কর্মবীর ও গুণী মানুষ ছিলেন। শিক্ষকতা সমাজসেবার পাশাপাশি তিনি ছিলেন একজন ভালো লেখক, আজকে প্রকাশিত “তোমার নামের শরন লই” বইটি তাকে সম্মানের সাথে স্মরনীয় করে রাখবে।
তিনি গতকাল শনিবার রাতে জকিগনজ লেখক পরিষদ আয়োজিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল এর “তোমার নামের শরণ লই” বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জকিগনজ লেখক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম এর সভাতিত্বে ও আমাদের ডাকের সম্পাদক কবি আলিম উদ্দিন আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আফতাব চৌধুরী, কবি মুকুল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগনজ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, এমসি কলেজের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার ছরওয়ার হোসেন।
মাওলানা বেলাল আহমদ এর কোরআন তেলাওয়াত ও রিসালাহ পরিচালক ইসলামী সংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ ময়নুল এর সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বিন মাওলানা আব্দুল আলিম, জকিগনজ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৩নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগনজ লেখক পরিষদের সহসভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা সাংবাদিক জুবায়ের আহমদ, এবি ব্যাংক উপশহর শাখার ম্যানেজার ইখতিয়ার আহমদ চৌধুরী, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির লেকচারার আনিকা সামিহা, প্রিন্সিপাল মনজুরে মওলা, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, জকিগনজ পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদ, জকিগনজ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সুপার কায়েস মাহমুদ চৌধুরী শিপার, জকিগনজ হসপিটালের চেয়ারম্যান সোয়েব লষ্কর, ইন্জিনিয়ার দিলিপ কুমার মজুমদার, জামালগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠিতা সভাপতি মোঃ নূরুল হক, সুবাসের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আছলাম হোসেন, শাবিপ্রবি মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক লিমন তালুকদার।
স্মরণসভায় জকিগনজ লেখক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চলকে দেওয়া মরনোত্তর সম্মানা স্মারক গ্রহণ করেন তাঁর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাহির মাজেদ তিহাম ও (সিভিল ইঞ্জিনিয়ার) তৌসিফ মাজেদ পিহাম। এসময় ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা কবি আব্দুল আউয়াল হেলাল তিনি স্মরণসভা সফলের জন্য সকলের কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।