সবুজ প্রান্ত
৩১ জুলাই ২০২৪, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

“ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জকিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। যুব সংগঠক ময়নুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, সমাজসেবা কর্মকর্তার বিনয় ভূষণ দাস, শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশরাফুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ,  উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতলিব, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য খাদ্য বিক্রেতা সহ বিভিন্ন মৎস্য চাষি ও খামার মালিকবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী অফিসার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠা ও প্রাজ্ঞ নেতৃত্বে মৎস্যবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৪৯.১৫ লক্ষ টন মৎস্য উৎপাদিত হয়েছে। ভিটামিন, খনিজ লবন এবং সহজপাচ্য আমিষের অসাধারণ উৎস এই মৎস্য সম্পদের সুরক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ এর বিভিন্ন বিধি সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফসানা তাসলিম মৎস্য সম্পদের সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্বির লক্ষ্যে সকল শ্রেণির মানুষকে একসাথে কাজ করার আহব্বান জানান।
আলোচনা সভা শেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং উপজেলার তিন জন মৎস্য চাষীকে মৎস্য এবং রেনু উৎপাদনে সাফল্যের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।