সবুজ প্রান্ত
৩১ জুলাই ২০২৪, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের বন্দরবাজারে ছুরিকাঘাতে বীমা কর্মী নিহত

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় দিন-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিহাব উদ্দিন (২০) নামে এক তরুণ বীমা কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই ) বিকেল ৪টার দিকে করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে। তিনি বাদামবাগিচা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন জানান, শিহাব উদ্দিন করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী রানা তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। শিহাব তাকে ধরে ফেলার চেষ্টা করলে রানা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শিহাবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ অভিযান চালিয়ে রানা নামের এই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।