সবুজ প্রান্ত
৬ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুধীজনের সম্মানে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার

বিবেক ও দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ট এবং উন্নয়ন মূলক সংবাদ পরিবেশনের আহবান

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দুআ মাহফিলে আগত বিশিষ্ট জনেরা। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি দুরহ কাজ। একটি ভুল সংবাদ মানুষকে বিভক্ত করে, মানবতাকেও করে ভুলন্ঠিত। তাই বিবেক ও দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ট এবং উন্নয়ন মূলক সংবাদ পরিবেশনের জন্য জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান উপস্থিত বিশিষ্ট জনেরা।
ন্যায়, অন্যায়ের সংবাদ পত্র-পত্রিকাসহ গণমাধ্যমে তুলে ধরে সাংবাদিকগণ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছেন । সাংবাদিকদের কাছে এলাকা ও দেশের মানুষের চাওয়া অনেক। সাংবাদিকদের লেখনিতে প্রকৃত তথ্য তুলে আনার আহবান জানানো হয় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে।

২৫ রামাদান শুক্রবার জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সুধীজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, সিলেট জেলা যুব সংহতির আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) বেলাল আহমদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল মাসুদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিও কবি এমএ ফাত্তাহ, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীন, পর্তুগাল প্রবাসী ইমরান আহমদ, আমেরিকা প্রবাসী খালেদ আহমদ চৌধুরী, ডাক্তার আব্দুল বাছিত, জকিগঞ্জ পৌর যুবদলের আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও নকশী বাংলার সম্পাদক মাজহারুল ইসলাম জয়নালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে সাংবাদিক নেতৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তার জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, নির্বাহী সদস্য ও জেড টিভির এমডি হাবিব উল্লাহ মিসবাহ, জকিগঞ্জ টিভির আহমদ হোসাইন আইমান, জেএফ চৌধুরী ফাহিম, দৈনিক বিকাল বার্তার জকিগঞ্জ প্রতিনিধি আব্দুশ শহীদ শাকির, সিলেটের আওয়াজ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক দেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক শাওন, জকিগঞ্জ অনলাইন টিভির তানিম আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১১

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১২

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৩

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৪

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৫

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৬

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৭

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৮

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৯

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।