সবুজ প্রান্ত
১২ ফেব্রুয়ারী ২০২৪, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে সোমবার দুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মার্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,  সূর্যোদয়ের সাথে সরকারি/বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ জোহর উপজেলার সকল মসজিদ, মন্দিরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন সহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আব্দুল মোতলিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, কালিগঞ্জ বাজার বনিক সমিতি নেতা সওদাগর সেলিম,  জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাকর দেশমুখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাদিয়া আক্তার লিজা, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. সেলিম আহমদ, কবি এমএ ফাত্তাহ সহ নেতৃবৃন্দ।
একই স্থানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এবং সন্ত্রাসও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।