সবুজ প্রান্ত
১১ মার্চ ২০২১, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

পেশাগত দায়িত্ব পালন, সাংবাদিকদের কল্যাণ সাধন, বস্তুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নামে নতুন একটি পেশাজীবি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেটের একটি কনফারেন্স হলে প্রেস কনফারেন্সের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনা করেন জকিগঞ্জের কৃতিসন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ফুড এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ছালেহ আহমদ ও সমাজসেবী সুয়েব আহমদ লস্কর।
সীমান্ত বাংলাদেশ টিভি এসবিডি টিভির সম্পাদক এটিএম ফয়সলকে সভাপতি ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও দৈনিক পুণ্যভূমির জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক সুজিত দাস (সীমান্ত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (দৈনিক স্বাধীন বাংলা), নির্বাহী সদস্য- সৈয়দ আসলাম হোসেন,  সুমন আহমদ (দৈনিক জৈন্তাবার্তা), রোমানা বেগম ও হোসাইন আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১১

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১২

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৩

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৪

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৫

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৬

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৭

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৮

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৯

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।