সবুজ প্রান্ত
২ এপ্রিল ২০২০, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল-ইসলাহ নেতা মাও. জুবায়ের আহমদের পিতার দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

জকিগঞ্জ প্রতিনিধি 


জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদের পিতা, জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আব্দুছ ছামাদ (মাসুক মিয়া)-এর নামাজে জানাযা বুধবার রাত ৯টায় রারাই প্রধান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শত শত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে জানাযার নামাজ শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, দুবাগবাজার হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম মজলী, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসাইন নজরুল, পৌর আল-ইসলাহ সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার, উপজেলা আল-ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা নজমুল ইসলাম, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাহতাব, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক কে. এম. মামুন, সাপ্তাহিক জকিগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক তারেক আহমদ, আল-ইসলাহ নেতা মাওলানা ময়নুল হক, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম লিমন ও এহসান মো. শামীম, বর্তমান সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিক, প্রচার সম্পাদক আব্দুস সামাদ স্বীপন, সবুজ প্রান্ত সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুহেল।
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী (শিংগাইরকুড়ী), জাতীয় পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফা আহমদ, জকিগঞ্জ নিউজ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর ও জকিগঞ্জ টাইমস সম্পাদক রিপন আহমদ, উপজেলা তালামীয সভাপতি আহমদ আল মনজুর, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. জাফরুল ইসলাম, নাজাত ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাওলানা কামাল আহমদ, ইতালি প্রবাসী তুফায়েল আহমদ খান, বিপ্লবী যুব সংস্থার মহাসচিব এম. মহিউদ্দীন ডালিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।