সবুজ প্রান্ত
১৮ অগাস্ট ২০১৯, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবী ও প্রাসঙ্গিক কিছু কথা

জুবায়ের  আহমদ ::::
আলেম-উলামা ও ওলী-আউলিয়াগন হলেন নবীদের উত্তরসুরী, রাব্বুল ইজ্জতের পরম বন্ধু। পবিত্র কুরআন মাজীদে রাব্বুল ইজ্জত ঘোষণা করেন-‘আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওলাহুম ইয়াহজানুন’। অর্থাৎ নিশ্চয় আল্লাহর ওলীদের কোন ভয় নেই, কোন চিন্তা নেই’।

প্রসিদ্ধ কিতাবসমুহে তাঁদের শানে একটি বাণী রয়েছে, তা হল- ‘আউলিয়ায়ে হাজিহিল উম্মতু- কা আম্বিয়ায়ে বনী ইসরাইল’। অর্থাৎ এই উম্মতের আউলিয়াগন বনী ইসরাইলের নবীদের সমতুল্য। নবীগন হলে মানুষের মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী। আর উম্মতের মধ্যে উম্মতে মোহাম্মদী হলেন সর্বোচ্চ মর্যাদার। অন্যান্য উম্মতের চেয়ে এই উম্মতের আলেম উলামা, পীর আউলিয়াগন বিশেষ সম্মানের অধিকারী। সুতরাং আল্লাহ যাদের বিশেষ সম্মান দিয়েছেন, তাদের যারা অসম্মান বা তাদের সাথে বেয়াদবী করে, তাদের দুনিয়া ও আখেরাতে ভয়াবহ পরিনাম ভোগ করতে হবে।

ইতিহাস সাক্ষী ওলী আউলিয়া এবং আল্লাহর মাহবুব বান্দাদের সাথে যারাই দৃষ্টতা দেখিয়েছে তারা ইহজগতে লাঞ্চিত, অপমানিত ও সমাজের মানুষের কাছে বরাবরই ঘৃনার পাত্রে পরিনত হয়েছে।

নিকট অতীতে সুলতানুল হিন্দ খাজা মাঈনুদ্দীন চিশতী আজমেরী (রহ.) এর সাথে রাজা পৃথ্বীরাজ যেমন পারেনি, সুলতানে সিলেট শাহজালাল ইয়ামেনী (রহ.) এর সাথে যেমন রাজা গৌড়গোবিন্দ পারেনি, তেমনি যুগে যুগে আল্লাহর ওলীদের শানে বেয়াদবী করে কেউ রেহাই পায়নি, আল্লাহ তাদের লাঞ্চিত অপমানিত করেছেন।

লোকমুখে একটি কথা প্রচলিত আছে যে- ‘কার উসিলায় সিন্নি খাইলায়, মোল্লা চিনলায় না’।
কাদের মেহনত ও কুরবানীর ফসলে আপনি/আমি আজ মুসলমান? কারা এই দেশ আবাদ করে আমাদের উম্মতে মোহাম্মদী হওয়ার সুযোগ করে দিয়েছেন? কারা আমাদের মাথা থেকে টিকি সরিয়ে টুপি পরিয়েছেন? কারা আমাদের ধুতির পরিবর্তে লুঙ্গি দিয়ে আমাদের সভ্য করেছেন? কারা আমাদের নামের আগে ‘শ্রীযুক্ত’ শব্দের পরিবর্তে মুহাম্মদ জুড়ে দিয়েছেন? সর্বোপরি কাদের উসিলায় আমরা আল্লাহর কালাম, নামাজ-রোযা, হালাল-হারাম জেনেছি? কোন খবর রাখেন মিয়া? নাকি অকৃতজ্ঞ হয়ে রোজ কিয়ামতে রাসুলে আকরাম (সা.)-এর সামনে মুখ দেখাবেন টিক করেছেন?

আজ আউলিয়ায়ে কেরামের কুরবানীর নযরানা স্বরুপ কোন প্রতিষ্ঠানের তোরণে আল্লাহর ওলীর নাম মুছে দিয়ে হাজারো মানুষের হৃদয়ে আঘাত করছেন। করেন, অসুবিদা নেই। শুধু জেনে রাখুন, পবিত্র কুরআনের বানী- ও মাকারু ও মাকরাল্লাহ, ওয়াল্লাহু খাইরুল মা-কিরীন।

কোন বিষয়ে একমত না হলে যথাযথ ফোরামে আলোচনা করতে পারতেন, সবাই সব বিষয়ে একমত হবে এমন কোন কথা নেই। মতানৈক্য থাকাটা স্বাভাবিক। তাই বলে আপনি এমন আত্মঘাতি হবেন, তা মেনে নেয়া কষ্টের। সুতরাং আপনি যত বড়ই প্রভাবশালী, প্রতাপশালী, বড় মোচওয়ালা নেতা হন নাই কেন, সাবধান হওয়ার এখনই সময়। দ্রুত তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। না হয় ইতিহাসের আস্তাকুড়ে আপনার জায়গা হবে।
…………………………………………….
লেখক : সম্পাদক – সাপ্তাহিক সবুজ প্রান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।