সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিয়ে করার মঙ্গলবার ১ জনকে সাজা প্রদান করেছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর।
সাজাপ্রাপ্ত মাহতাব আহমদ উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের উত্তর ভাখরশাল গ্রামের মছদ্দর আলীর ছেলে। মুসলিম পারিবারিক আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত।
১ম স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিবাহ করার ১ম স্ত্রী মিনা বেগম বাদী হয়ে আদালতে সিআর ৪৭/১৯ মামলা দায়ের করলে আদালত এ রায় প্রদান করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।