
সিলেটের বিয়ানীবাজারে প্রবীণ আলেমে দ্বীন আলহাজ্ব ক্বারী মাওলানা মো. গিয়াস উদ্দিন ছাহেব রচিত ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় বিয়ানীবাজার পৌর মিলনায়তনে আহলুস সুন্নাহ ইমাম-মুয়াজ্জিন সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেখক-প্রকাশক, শিক্ষক ও সংগঠক মাওলানা মো. কামাল হোসেন আল-মাথহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক আলহাজ্ব ক্বারী মাওলানা মো. গিয়াস উদ্দিন ছাহেব।
মুফতি ছরওয়ার ফৈয়াজী ও আবুল হাসান আল-মামুনের যৌথ সঞ্চালনায় হাফিজ আবু নাছেরের পবিত্র কোরআন তিলাওয়াত এবং আবু নাসির মুরাদের নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলুস সুন্নাহ ইমাম-মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির আল-আযহারী, মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, চান্দগ্রাম এ ইউ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওহীদুজ্জামান চৌধুরী, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রউফ, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. দেলওয়ার হোসেন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, লতিফিয়া কারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, বর্তমান সভাপতি কাজী কাওছার আহমদ, বড়লেখা সোসাইটির সাবেক সভাপতি মাওলানা ছালেহ আহমদ কবির, বিয়ানীবাজার মুসলিম সাহিত্য পরিষদের সেক্রেটারি লুৎফুল হক চৌধুরী ফাহিম ও সাংগঠনিক সম্পাদক ইমাম হাসনাত সাজু।
এছাড়া হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইমাদুদ্দিন, মাওলানা রুহুল আমিন, মাওলানা মো. আব্দুল বাছিত, বাগলা হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আলীনূর, গোলাবশাহ হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আমান উদ্দিন, কলেজ ছাত্রনেতা মফিজ আহমদ, সাবেক ছাত্রনেতা দেলওয়ার হোসেন, আবু বকর, ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিয়ানীবাজারের প্রবীণ আলেম আলহাজ্ব মৌলভী মো. গিয়াস উদ্দিন ছাহেবের রচিত মূল্যবান এ গ্রন্থের বহুল প্রচার ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আহলুস সুন্নাহ ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা মো. কামাল হোসেন আল-মাথহুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে মাওলানা ইউসুফ আহমদের মিলাদ শরীফ পরিবেশন এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।