জকিগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, “আপনাদের দোয়া থাকলে জকিগঞ্জে একটি পরিবর্তন দেখতে পারবেন।” তিনি বলেন, পর্যায়ক্রমে জকিগঞ্জ-কানাইঘাটের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই, সেসব প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী গাউসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে মুফতি আবুল হাসান বলেন, আল্লাহর এক মকবুল ওলী, পীরে কামিল হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী (রহ.)-এর মকবুল হাতে গড়া প্রাচীনতম এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ৭৫ বছর পূর্ণ করেছে। শৈশবে এই মহান বুজুর্গের সান্নিধ্যে তিনি ধন্য হয়েছেন বলেও উল্লেখ করেন।

মাদ্রাসাটি দীর্ঘ ৭৫ বছরেও কোনো অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় দুঃখ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মাদ্রাসার জন্য একটি বহুতল ভবন নির্মাণের বিষয়ে ইতোমধ্যে ডিও লেটার পাঠানো হয়েছে। মাদ্রাসার অন্যান্য উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জকিগঞ্জ-কানাইঘাটের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নেই, সেসব প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হবে।

শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার প্রসঙ্গে মুফতি আবুল হাসান বলেন, শিগগিরই কাঙ্ক্ষিত সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হবে। তিনি বলেন, “আপনাদের দোয়া থাকলে জকিগঞ্জে একটি পরিবর্তন দেখতে পারবেন।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিফজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল মুসাব্বির, হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব শুভ্রকান্ত দাস চন্দন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর এবং কাজী খালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মো. আব্দুল বাছিত, মো. আব্দুল হালিম, মাসুক আহমদ, মাওলানা ফখর উদ্দিন, নজরুল ইসলাম রাসেল, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আসাদ উদ্দিন ফারুকী, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল জলিল, মুজাম্মিল হক মেম্বার, আব্দুল কাদির, আব্দুল মালিক, মাস্টার মুহিবুর রহমান, মো. আব্দুর রব, খায়রুল আলম, খেলাফত মজলিস নেতা খায়রুল ইসলাম, শেখ আলী হোসেন, হাফিজ মোস্তাক আহমদসহ এলাকার বিপুলসংখ্যক অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

জকিগঞ্জ পৌর আল ইসলাহর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

বড়লেখায় মামলা প্রত্যাহারের চাপ ও হুমকির অভিযোগ সংবাদ সম্মেলনে আব্দুস সালামের ন্যায়বিচারের দাবি

সিলেটে আদালত এলাকা থেকে ৭ মামলার আসামি ডাকাত সবুজ গ্রেফতার

ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীভাঙন, গোয়াইনঘাটে এলাকাবাসীর মানববন্ধন

‘আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে’— সিলেটে হারানো আইফোনসহ ৫২ মোবাইল ফিরে পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগীরা

সীমান্ত পেরিয়ে ভারতের কয়লা গুহায় প্রবেশ, মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

১০

সিলেটে ভিসিএমআইএস প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

১১

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

১২

ছুটিতে দেশে ফেরা হলো না, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের ৩ প্রবাসীর

১৩

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

১৪

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

১৫

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

১৭

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

১৮

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

১৯

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।