শাহ্ মাশুক নাঈম 
২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় দোয়ারাবাজার মডেল জামে মসজিদ কমপ্লেক্স হলরুমে উপজেলা ‘ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির সভাপতি কাজী মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারা পশ্চিম উপজেলার সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান ও আল ইসলাহ দোয়ারা পশ্চিম উপজেলা সেক্রেটারি হাফিজ শরিয়ত আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মুহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারা পশ্চিমের উপদেষ্টা হাফিজ আমিরুল ইসলাম, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড দোয়ারাবাজার উপজেলা সভাপতি হাফিজ বুরহান উদ্দিন লায়েক, উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল বাছিত খান এবং আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সেক্রেটারি ফয়সল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি মাহবুবুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক হাফিজ আবু সালেহ, দোয়ারা পূর্ব উপজেলা তালামীযের সভাপতি সাইদুল হাসান শাহান, মাওলানা ফারুক আহমদ খান, ক্বারী জমির উদ্দিন, হাফিজ শহিদুল ইসলাম এবং জীবনপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আনোয়ার, শহিদুল ইসলাম হাফিজ আনোয়ার হোসেন, মাহবুব হুসেন জাকারিয়া, রাসেল আহমদ, ইমরান আহমদ, পাবেল আহমদ জুবেল, নুর হুসেন সিদ্দিকী, আমিরুল ইসলাম, সাদিকুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১১

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১২

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৩

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৪

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৫

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৬

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৭

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৮

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৯

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।