
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার ঐতিহ্যবাহী রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা শামছুল কবির চৌধুরী মিসবাহ।
জেলা ফোরামের নবগঠিত কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল কবির চৌধুরী মিসবাহ বলেন,সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে করেন।তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আমি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।