সবুজ প্রান্ত
৯ অগাস্ট ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আলোচিত সালমান শাহর মৃত্যুর ঘটনায় চলমান তদন্তে নতুন করে আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হলো। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় সম্প্রতি তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। তার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। গত ২৪ মে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দেন। তবে বাদীপক্ষ ওই আদেশ বাতিলের আবেদন করে।

পরে ২২ জুন সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় তিন দশক ধরে বিতর্ক চলছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছিলেন।

পরবর্তী সময়ে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করেন সালমান শাহর বাবা। একই সঙ্গে অপমৃত্যু ও হত্যার অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন আদালত।

তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেখানে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। তবে এতে আপত্তি জানিয়ে রিভিশন মামলা করেন সালমান শাহর বাবা।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

এর পরদিন ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। এতে সামীরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথাও উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা নিউ ইস্কাটনের বাসায় গিয়ে সালমান শাহকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়ে আসছে।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে সালমান শাহ নামে পরিচিত এই অভিনেতা নব্বইয়ের দশকের শুরুতে অভিনয় শুরু করেন। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১০

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১১

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১২

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৩

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৪

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৫

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৭

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৮

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

১৯

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।